আমরা অনেকেই মেথিকে (Fenugreek) কেবল আচার বা রান্নার মসলা কিংবা বিয়েতে প্রয়োজনীয় উপাদান হিসাবে, কিন্তু সামান্য এই হলুদ-বাদামী দানাগুলো আসলে প্রকৃতির এক অসাধারণ উপহার, যার স্বাস্থ্যগুণ এতটাই বেশি যে প্রাচীনকাল থেকেই একে ‘প্রাকৃতিক ওষুধ’ হিসেবে ব্যবহার করা হয়।
চলুন, জেনে নেওয়া যাক ‘মেথি’র গুনাগুন সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য –
🔸 রক্তে শর্করার ভারসাম্য রাখে – মেথি দানায় থাকে গ্যালাক্টোম্যানান নামের একধরনের ফাইবার, যা রক্তে শর্করার শোষণ ধীর করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে এর প্রভাব অনেক গবেষণায় প্রমাণিত।
🔸 চুল পড়া ও ত্বকের যত্নে কার্যকর – মেথি বীজ ভিজিয়ে পেস্ট বানিয়ে মাথায় দিলে চুলের গোড়া মজবুত হয়, খুশকি কমে যায়। এতে থাকা লেসিথিন চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে।
🔸 হজমের বন্ধু – খাওয়ার পর অল্প মেথি গুঁড়ো বা ভেজানো পানি পেটের গ্যাস, বদহজম, অম্লতা— এসব কমাতে সাহায্য করে।
🔸 ওজন নিয়ন্ত্রণে সহায়ক – মেথির ফাইবার পেট ভরিয়ে রাখে, ফলে ক্ষুধা কম লাগে। যারা ওজন কমানোর ডায়েটে আছেন, তাদের জন্য মেথি হতে পারে এক গোপন সহায়ক।
🔸 মহিলাদের হরমোন ভারসাম্যে ভূমিকা রাখে – মেথির ভেতরে থাকা ফাইটো-ইস্ট্রোজেন নারী হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে, বিশেষ করে পিরিয়ড অনিয়ম বা মেনোপজের সময়।
⚠️ সতর্কতা: – অতিরিক্ত মেথি খেলে পেট ফেঁপে যেতে পারে বা হালকা গ্যাস হতে পারে। পাশাপাশি যাদের ডায়াবেটিস রয়েছে, তাদের অবশ্যই আয়ুর্বেদ ডাক্তারদের পরামর্শক্রমে মেথি খাওয়া উচিত।
